নওগাঁর মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বড়পই জাগরনী ক্লাবকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোকাহাট ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জোকাহাটের হয়ে একমাত্র গোলটি করেন আরিফুল ইসলাম।
‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। সহযোগিতা করে উপজেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার বিকেল ৩টায় বড়পই জাগরনী ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের খেলোয়াড়েরা একাধিকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। জোকাহাট ফুটবল একাদশ নিজেদের আক্রমণের ধার আরও বাড়ায়। একপর্যায়ে আরিফুল ইসলামের করা গোলে এগিয়ে যায় জোকাহাট। গোল পরিশোধে বড়পই জাগরনী ক্লাব একাধিক আক্রমণ চালালেও জোকাহাটের রক্ষণভাগ তা প্রতিহত করে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে জয় পায় জোকাহাট ফুটবল একাদশ।
টুর্নামেন্টে মান্দা উপজেলার মোট আটটি ক্লাব অংশ নেয়। ফাইনালকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলা দেখতে মাঠে জড়ো হন স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ। দুই দলের সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো সময়জুড়ে প্রাণবন্ত ছিল মাঠের পরিবেশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরনী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং বড়পই জাগরনী ক্লাবের সভাপতি ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন