ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত দুইজন নিহত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের কাছে একটি নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ভবনের একটি অংশ ধসে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরপূর্বে ব্রিস্টল টাউনশিপের সিলভার লেক নার্সিং হোমে এ ঘটনা ঘটে। ব্রিস্টল টাউনশিপের ফায়ার মার্শাল কেভিন ডিপোলিটোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গ্যাস লিক থেকে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং হতাহতদের খোঁজে ঘটনাস্থলে নিবিড় তল্লাশি চালানো হয়। ডিপোলিটো জানান, নিহত দুইজনের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন। ধসে পড়া অংশে বহু রোগী ও কর্মী আটকা পড়লেও পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর বাক্স কাউন্টির জরুরি পরিষেবা বিস্ফোরণের খবর পায়। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখতে পান। ডিপোলিটোর ভাষ্য অনুযায়ী, ভবনটির প্রথম তলার একটি অংশ চূর্ণবিচূর্ণ হয়ে নিচের বেসমেন্টে ধসে পড়ে।

তিনি আরও জানান, ধ্বংসাবশেষ, আটকে থাকা সিঁড়ি ও লিফট থেকে অসংখ্য ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। দমকল কর্মীরা ঝুঁকি নিয়ে ধসে পড়া বেসমেন্ট অংশে প্রবেশ করে অন্তত আরও দুইজনকে উদ্ধার করে আনেন। তবে চারদিকে গ্যাসের তীব্র গন্ধ ও ধোঁয়ার কারণে তাদের পিছু হটতে হয়।

ডিপোলিটো বলেন, যতজনকে সম্ভব উদ্ধার করার পর তারা ভবনটি থেকে বের হয়ে আসেন। ভবন ছাড়ার প্রায় ১৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই সেখানে আরেকটি বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। সে সময় চারপাশে প্রাকৃতিক গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছিল।

ঘটনাস্থল থেকে আসা রয়টার্সের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ভবনের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাইরের কাঠামো অনেকটাই অক্ষত রয়েছে, তবে অধিকাংশ জানালা ভেঙে গেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে প্রথম বিস্ফোরণের পর ভেঙে পড়া ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের সময় নার্সিং হোমটিতে কতজন রোগী ও কর্মী ছিলেন, তা নির্দিষ্টভাবে জানা যায়নি। সরকারি মেডিকেয়ার প্রদানকারী ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৭৪টি বেড রাখার জন্য নিবন্ধিত ছিল। স্থানীয় এক গণমাধ্যমে নার্সিং হোমটির একজন নার্স জানান, সাধারণত সেখানে ৫০ থেকে ৯৫ বছর বয়সী ৫০ জনেরও বেশি রোগী অবস্থান করেন।

ডিপোলিটো জানান, ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর নার্সিং হোমের কর্মকর্তারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে তাদের সব রোগী নিরাপদে আছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত দুইজন নিহত

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ