নারায়ণগঞ্জের বন্দরে সাড়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে বন্দর থানার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার হামজারবাগ এলাকার এরশাদ (৪০) এবং লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ এলাকার মোজাম্মেল হক (২৯)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১১।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন