নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম দুলু বেগম (৬০)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ১২টার দিকে পুলিশের একটি দল পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় দুলু বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন