ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।
উৎসবকে ঘিরে ইতোমধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
শ্রীমঙ্গল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত উপাসনা, গীতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগর পরিক্রমা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ পূজানুষ্ঠান।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে সমবেত উপাসনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় গীতাপাঠ। বিকেল ৩টায় ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রাত ৮টায় হয় সমবেত গীতাপাঠ।
জন্মাষ্টমীর মূল আয়োজন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায়। এ সময় শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য নগর পরিক্রমা বের হয়।
শোভাযাত্রাটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মুজিবুর রহমান চৌধুরি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও এতে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠন ও ভক্তদের অংশগ্রহণে উৎসবে পরিণত হয়।
এরপর দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা। এবারের আলোচনার বিষয় ‘শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’। রাত ৮টায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাত ১১টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে সিলেটের বিভিন্ন হিন্দু পরিবার ও দেবালয়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনির আয়োজন করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ ও পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়।
উৎসবের সার্বিক সাফল্যের জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল কমিটির সভাপতি সম্পাদক সহ সকল ভক্ত বৃন্দ।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন