ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার পর এসব নোট উদ্ধার করা হয়।
উদ্ধার করা নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বিপুল পরিমাণ বাংলাদেশি ২ টাকার নোট কীভাবে ভারতে গেল—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একটি সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে যাওয়া দুই যুবককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামার সংকেত দেয়। তবে যুবকরা প্রথমে থামার ভান করলেও হঠাৎ মোটরসাইকেল দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে।
কাস্টমস কর্মকর্তারা তাদের নিজেদের গাড়িতে করে ধাওয়া দেন। ধাওয়ার একপর্যায়ে ওই দুই যুবক রাস্তার ওপর বাংলাদেশি টাকার বাণ্ডিল ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কাস্টমস কর্মকর্তারা বাণ্ডিলগুলো নিজেদের জিম্মায় নিয়ে যাচাই করে দেখেন, সেখানে মোট ৬০ হাজার নোট রয়েছে, যার আর্থিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, উদ্ধার হওয়া সব নোটই একেবারে নতুন এবং কখনো ব্যবহৃত হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও নোটগুলোর উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
রাইগঞ্জের পুলিশ সুপার অনুজ কুমার দাস জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরিহিত ছিলেন। তিনি বলেন, এর আগে রাইগঞ্জ এলাকায় এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন