সৌদি আরবের লোহিত সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী সৌদি বর্ডার গার্ড।
মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটের উপকূলের কাছে তাদের ব্যবহৃত নৌকাটি হঠাৎ বিকল হয়ে গেলে তারা গভীর সমুদ্রে বিপদের মুখে পড়েন। পরে বিষয়টি নজরে এলে সৌদি বর্ডার গার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। উদ্ধার চলাকালে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করা হয়।
ঘটনার পর এক বিবৃতিতে সৌদি বর্ডার গার্ড জানায়, সমুদ্রযাত্রার আগে নৌযানটি সাগরে চলাচলের উপযোগী কি না তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইঞ্জিন, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জামের প্রস্তুতি যথাযথভাবে পরীক্ষা না করলে মাঝ সমুদ্রে বিপদঘটনার সম্ভাবনা বেড়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে সমুদ্রে যাত্রাকারীদের প্রতি নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ এবং সৌদির অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সমুদ্রের অনিশ্চিত পরিস্থিতিতে যাত্রা সবসময় ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বর্ডার গার্ড সবাইকে দায়িত্বশীলভাবে ও নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন