মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানিয়েছেন, কয়েক দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বরাতে প্রথম আলো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদের চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন