বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জিকেএস হসপিটালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক,আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে আসছে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পাশাপাশি তাড়াশ উপজেলা সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান খন্দকার সেলিম জাহাঙ্গীর।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন