ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৪ জন গ্রেপ্তার, কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনের ৪টি অ্যাম্পুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝেরপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল (৫০), দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কারু মিয়ার ছেলে মো. আরজ আলী (৪৫), মসজিদপাড়ার মৃত ইউনুস আলী মুন্সির ছেলে আত্তাব (৫৫) এবং মাঝেরপাড়ার মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. সোহেল উদ্দিন (৫১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে চার আসামির কাছ থেকে মোট ৪ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, আরজ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং আত্তাব ও সোহেল উদ্দিনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ তথ্য জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৪ জন গ্রেপ্তার, কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনের ৪টি অ্যাম্পুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝেরপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল (৫০), দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কারু মিয়ার ছেলে মো. আরজ আলী (৪৫), মসজিদপাড়ার মৃত ইউনুস আলী মুন্সির ছেলে আত্তাব (৫৫) এবং মাঝেরপাড়ার মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. সোহেল উদ্দিন (৫১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে চার আসামির কাছ থেকে মোট ৪ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, আরজ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং আত্তাব ও সোহেল উদ্দিনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ তথ্য জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ