ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনের সীমানা পুনর্নির্ধারণে সংশোধিত বিজ্ঞপ্তি ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা থাকছে একই সংসদীয় আসনে

জাতীয় সংসদ নির্বাচনি এলাকার সীমানা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসনের আওতায় থাকছে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তির তালিকায় ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার বিদ্যমান বিবরণে ফটিকছড়ি উপজেলা উল্লেখ থাকলেও সংশোধিত বিবরণে পৃথকভাবে (ক) ফটিকছড়ি উপজেলা এবং (খ) ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা নিয়েই ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসন গঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

এছাড়া সংশোধিত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশোধিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম-২ সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত ও অবস্থান স্পষ্ট হয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত থাকছে—এ বিষয়টি নিশ্চিত হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-২ আসনের সীমানা পুনর্নির্ধারণে সংশোধিত বিজ্ঞপ্তি ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা থাকছে একই সংসদীয় আসনে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় সংসদ নির্বাচনি এলাকার সীমানা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসনের আওতায় থাকছে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তির তালিকায় ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার বিদ্যমান বিবরণে ফটিকছড়ি উপজেলা উল্লেখ থাকলেও সংশোধিত বিবরণে পৃথকভাবে (ক) ফটিকছড়ি উপজেলা এবং (খ) ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা নিয়েই ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসন গঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

এছাড়া সংশোধিত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশোধিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম-২ সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত ও অবস্থান স্পষ্ট হয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত থাকছে—এ বিষয়টি নিশ্চিত হলো।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ