ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

নতুন দায়িত্বে হুমায়ুন কবির
সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে অবস্থানকালে মন্ত্রণালয়ে নিজের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর কাছে যেসব নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করতে হবে। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই হুমায়ুন কবিরকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। পরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। হুমায়ুন কবিরের পাশাপাশি শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। পরবর্তী দায়িত্ব বণ্টনে হুমায়ুন কবিরকে ‘প্রতিমন্ত্রী-১’ এবং শামা ওবায়েদ ইসলামকে ‘প্রতিমন্ত্রী-২’ হিসেবে চিহ্নিত করে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী হওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন পরিপত্রের ফলে এখন নিজের জন্য নির্ধারিত কাজের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়েও সহায়তার দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ