ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতকে কামরান সাঈদ উসমানির হুঁশিয়ারি:

বাংলাদেশের ওপর আক্রমণ হলে ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের ওপর আক্রমণ হলে ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান
চিত্র : সংগৃহীত

বাংলাদেশের ভূখণ্ডে ভারত কোনো ধরনের আগ্রাসন বা কুদৃষ্টি দিলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কামরান সাঈদ উসমানি। তিনি পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের (PML-N) যুব শাখার একজন প্রভাবশালী নেতা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি ভারতের প্রতি এই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। উসমানি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার কোনো চেষ্টা পাকিস্তান বরদাশত করবে না।

ভিডিও বার্তায় উসমানি ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ভারত যদি উসকানিমূলক কোনো পদক্ষেপ নেয়, তবে পশ্চিম সীমান্ত দিয়ে পাকিস্তান এবং পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশ একযোগে আক্রমণ চালাতে পারে। এই পরিস্থিতিতে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখ সীমান্তে ভারতের মনোযোগ বিভক্ত করে রাখবে বলেও তিনি উল্লেখ করেন। অতীতেও পাকিস্তান ভারতের এমন উদ্ধত পরিস্থিতির মোকাবিলা করেছে এবং প্রয়োজনে আবারও কঠোর পদক্ষেপ নিতে সক্ষম বলে তিনি দাবি করেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনেরও প্রস্তাব দিয়েছেন এই যুব নেতা। তার পরিকল্পনানুযায়ী, কৌশলগত নিয়ন্ত্রণের স্বার্থে পাকিস্তানে বাংলাদেশের এবং বাংলাদেশে পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। তিনি মনে করেন, এমন অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য আমূল পরিবর্তন করে দেবে। পাশাপাশি এই জোটের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে (CPEC) বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করার সম্ভাবনাও প্রকাশ করেন তিনি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে উসমানি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় তাদের কার্যক্রম বাংলাদেশের জন্য প্রতিনিয়ত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দাবি করেন, ভারত তার 'অখণ্ড ভারত' মতাদর্শ বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চালাচ্ছে। তার মতে, ভারতের এই আগ্রাসী নীতি রুখতে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ঐক্য এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের ওপর আক্রমণ হলে ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ