চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর জিসি-চাগাচর-খাগরিয়া ভোরবাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ।
গত ২৪ আগস্ট বিকেলে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন তিনি। এ কাজে ব্যয় হবে ১ কোটি ২৩ লাখ টাকা।
উদ্বোধনকালে এমপি জসিম উদ্দীন আহমদ বলেন, সড়কটি দোহাজারী পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দোহাজারী পৌরসভা ও খাগরিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। শঙ্খ নদীর তীরবর্তী হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি সংস্কারে টেকসই উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়ে বলেন, সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি এ অঞ্চলে উৎপাদিত সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন সহজ হবে।
এমপি জসিম উদ্দীন আহমদ চন্দনাইশকে একটি মডেল উপজেলায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইতোমধ্যে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন।
সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, দোহাজারী বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দীন, সাবেক সদস্যসচিব বাবু খান, বিএনপি নেতা নাসির উদ্দীন, দোহাজারী পৌরসভা যুবদলের সভাপতি মো. ইফতিয়ার উদ্দীন সুমন, সাধারণ সম্পাদক মাফুজুর রহমান,
ব্যবসায়ী শামসুদ্দীন সওদাগর, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমির হোসেন,
চন্দনাইশ উপজেলা যুবদলের সভাপতি তরিকুল ইসলাম টুটুল, সদস্যসচিব নেছার উদ্দীন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সভাপতি আজম খান, সদস্যসচিব শহিদুল ইসলাম, সেলিম উদ্দীন, জয়নাল আবেদীন ও ফরিদ উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন