শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, চেম্বারের মোট ৬৮৪ ভোটারের মধ্যে ৫৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মাহবুব উর রহমান ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। ফলে মাত্র চার ভোটের ব্যবধানে জয় পান মাহবুব উর রহমান।
সিনিয়র সহ-সভাপতি পদে রাজ কুমার পোদ্দার ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট। সহ-সভাপতি পদে আকতার হোসেন স্বপন পেয়েছেন ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহানুল হক পেয়েছেন ১৩১ ভোট।
সাধারণ গ্রুপের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা রঞ্জু, মুক্তার হোসেন, সুশান্ত কুমার, হাসানুজ্জামান, তারিকুল আলম, তাপস কুমার সাহা, মনিরুজ্জামান চৌধুরী, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ, আকিবুর রহমান, মশগুল ইসলাম ও মাহবুবর রহমান।
এ ছাড়া সহযোগী গ্রুপের নির্বাহী সদস্য পদে আবুল কালাম মিন্টু, মোহাম্মদ মমতাজ, মোবাশের আলম প্রিন্স, মতিয়ার রহমান ও আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ঘিরে সকাল থেকেই রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ব্যবসায়ী ভোটারদের পাশাপাশি প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রের আশপাশ ছিল সরব। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও নির্বাহী সদস্যদের অভিনন্দন জানান তাদের সমর্থকেরা। নতুন নেতৃত্ব নীলফামারীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী মহলের।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন