চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে তাদের নাম প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না। কিন্তু চাঁদা দাবি করার পরও অনেকে ভয় বা অন্য কোনো কারণে চাঁদাবাজদের নাম প্রকাশ করেন না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা পরিচালনার আশ্বাস দিয়ে সিটি প্রশাসক বলেন, “আপনাদের অর্জিত আয় থেকে অন্য কেউ যাতে বেআইনিভাবে ভাগ বসাতে না পারে, সে জন্য সরকার ও সিটি করপোরেশন সক্রিয় রয়েছে। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।” তিনি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি মালিকেরা বর্তমানে অত্যন্ত উন্নতমানের পোশাক তৈরি করছেন, যা বিদেশে রপ্তানির জন্য সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। তাই এই শিল্পের টেকসই উন্নয়নে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু ব্যবসায়ীদের চাঁদাবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “হোসিয়ারি মালিকদের স্বার্থরক্ষায় আমরা আগে যেমন লাঠি মিছিল করেছি, প্রয়োজনে আবারও করব। আপনারা কখনো চাঁদাবাজদের ভয় পাবেন না। চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বললেই আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ এবং পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করার পাশাপাশি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং হোসিয়ারি শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন