ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রাম্পের নতুন নিয়মে ফিরতে পারছেন না বহু প্রবাসী

ভিসা থাকলেও মার্কিন প্রবেশে বিপাকে ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫

ভিসা থাকলেও মার্কিন প্রবেশে বিপাকে ভারতীয়রা

আমেরিকায় কর্মরত যেসব ভারতীয় নাগরিক চলতি মাসে নিজ দেশে ছুটিতে এসেছিলেন, তাদের কর্মস্থলে ফেরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেককে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রত্যাশী ভারতীয়দের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো আগাম বার্তা ছাড়াই বাতিল করে দেওয়া হচ্ছে। নতুন যেসব তারিখ দেওয়া হয়েছে, সেগুলো কয়েক মাস পরের। ফলে ছুটির মৌসুমে ভারতে এসে আটকা পড়েছেন দেশটির কয়েক হাজার তথ্যপ্রযুক্তি কর্মী ও দক্ষ পেশাজীবী।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের একটি বড় অংশই বাতিলের তালিকায় পড়েছেন। সাধারণত বড়দিনের এই ছুটির মৌসুমে এইচ-১বি ভিসাধারী ভারতীয়রা দেশে এসে ওয়ার্ক পারমিট নবায়নের কাজ সেরে নেন। তবে মার্কিন পররাষ্ট্র দফতর ইমেলের মাধ্যমে আবেদনকারীদের জানিয়েছে, সমাজমাধ্যম সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন নিয়ম কার্যকর করার কারণে এই বিলম্ব ঘটছে। মূলত কোনো আবেদনকারী আমেরিকার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কি না, তা গভীরভাবে যাচাই করতেই সাক্ষাৎকারের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে।

এইচ-১বি ভিসা হচ্ছে একটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা সর্বোচ্চ ছয় বছর আমেরিকায় কাজ করার সুযোগ পান। সম্প্রতি এই ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে ট্রাম্প প্রশাসন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোর ওপর এক লক্ষ ডলারের অতিরিক্ত ফি নির্ধারণ করেছে। ট্রাম্পের দাবি, বিদেশি কর্মীরা আসার ফলে স্থানীয় মার্কিনীরা বেকারত্বের শিকার হচ্ছেন। যদিও অনেক মার্কিন প্রতিষ্ঠান এই অবস্থানের বিরোধিতা করে বলেছে, দক্ষ বিদেশি কর্মীদের ফিরিয়ে দিলে উল্টো আমেরিকার অর্থনীতিই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভিসা থাকলেও মার্কিন প্রবেশে বিপাকে ভারতীয়রা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ