ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপরে ড্রেজারের পাইপে ফসলি জমি থেকে বালু প্রশাসনের নজরদারি দাবি

প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজির কুড়িয়াল এলাকায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উত্তোলন করা বালু পাইপের মাধ্যমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে ভবুকদিয়া গ্রামের পশ্চিমপাড়ার আয়ুবের পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন জমির মালিক ও কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, একটি ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পরে পাইপের মাধ্যমে ওই বালু দূরবর্তী একটি স্থানে নেওয়া হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলন চলতে থাকলে জমির মাটি ধসে পড়া, ভাঙন ও জলাবদ্ধতাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

স্থানীয় জমির মালিকদের দাবি, ফসলি জমির নিচ থেকে বালু তুলে নেওয়ায় জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কৃষিজমি ও পরিবেশের ওপরও এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কামরুল নামে এক ব্যক্তি ওই ড্রেজার মেশিন পরিচালনা করছেন। তিনি নগরকান্দা পল্লী সঞ্চয় ব্যাংকের একটি কার্যালয়ে চাকরি করেন বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, এর আগেও তিনি বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগের বিষয়ে কামরুল বলেন, “ড্রেজার মেশিনটি আমার। আজ কেবল শুরু করেছি।”

এ বিষয়ে নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান দৈনিক উন্নয়নে বাংলাদেশকে বলেন, “বিষয়টি আমরা দেখছি। কেউ অবৈধভাবে বালু বা মাটি কাটলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলনের বৈধতা যাচাই এবং কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপরে ড্রেজারের পাইপে ফসলি জমি থেকে বালু প্রশাসনের নজরদারি দাবি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ