ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার চারজন হলেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউবাজার এলাকার নাইম হোসেন (২৫), ইকবাল হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও আলেক শাহ (২৮)। পুলিশ জানিয়েছে, তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এ ছাড়া পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি সোয়েব হাসান সজীব (৩৫)কে শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ভোর সোয়া ৪টার দিকে উত্তর আজিবপুর বাগানবাড়ি এলাকা থেকে সোহাগ (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি সুমনকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের ওপর হামলার মামলার চারজন এজাহারভুক্ত আসামি রয়েছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক, সন্ত্রাস, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ