ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ': চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ'র বর্ণাঢ্য উদ্বোধন

ছবি: বালাদুল আমিন

'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। এরপর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম কবির শেখের পবিত্র কোরআন তিলাওয়াত এবং বড় বাজার সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত প্রহ্লাদ চক্রবর্তীর পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মো. মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা।

আলোচনা সভায় জেলার মৎস্য খাতের সম্ভাবনা ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিশেষ করে 'চায়না দুয়ারী' জালের অবাধ ব্যবহারের ফলে জলজ প্রাণীর যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বৈদ্যুতিক উপায়ে অবৈধভাবে মাছ শিকার রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

সভায় মৎস্যচাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল মৎস্যচাষী ইকরামুল হক এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

আলোচনার শেষ পর্যায়ে জেলার মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪টি উপজেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্যচাষীরা হলেন চুয়াডাঙ্গা সদর ধুতুরহাট গ্রামের সালাউদ্দিন, জীবননগর মহানগর উত্তরপাড়ার আসাদুজ্জামান, দামুড়হুদা কুড়ুলগাছির শ্রী স্বপন হালদার ও আলমডাঙ্গাগোবিন্দপুরের মামুনুর রশিদ। 

পুরস্কার বিতরণের পাশাপাশি, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ রাসেলের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

পরবর্তীতে দুপুর ২টার সময় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে। এসময় জেলায় কর্তরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধিজন, সাধারণ মৎসচাষী, আড়ৎদার ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ': চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ'র বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ