রাজধানীর হাতিরঝিল থানার ওয়্যারলেস মোড় এলাকায় রহস্যজনক ‘খাদ্য বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ওয়্যারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচতলার গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও তার এক বছর বয়সী ছোট ভাই ইলহাম চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুদের বাবা মোসলেউদ্দিন চৌধুরী একটি পোশাক কারখানার জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তারা ওই ভবনেই বসবাস করেন। গত শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে প্রথমে মেয়ে শিশু আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। আফরিদার মরদেহ বাসায় আনার পরপরই ছোট ভাই ইলহাম বমি শুরু করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, "অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শিশুদের বাবা-মাও একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে তারা বর্তমানে সুস্থ আছেন।" প্রাথমিক তদন্তে পুলিশ ও চিকিৎসকদের ধারণা, তীব্র ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তারা খাবারটি বাসায় তৈরি করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা বলেন, "খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।"
এই মর্মান্তিক ঘটনায় ওয়্যারলেস মোড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন