ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ