ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে    গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ
প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুর ইসলাম ধলু। এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে চণ্ডীপুর, শৈলগাছী ও বোয়ালিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুর ইসলাম ধলু। এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে চণ্ডীপুর, শৈলগাছী ও বোয়ালিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ