পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. আরিফ হোসেন (২৪)। তিনি গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকার ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মো. জাহাঙ্গীর হাওলাদার।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গলাচিপা থানাধীন কাচরিকান্দা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যতীনের চায়ের দোকানের সামনে গলাচিপা-উলানিয়া সড়কের ওপর থেকে আরিফ হোসেনকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন