চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পরিদর্শক হাবিবুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি।
এর আগে গত ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। একই সময়ে তার বিরুদ্ধে করা একটি অস্ত্র মামলাতেও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন