ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬

নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জনগণকে অধিকতর সেবা নিশ্চিত করতে জেলার সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার তাদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনসেবায় আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ