ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সরকার। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতের সম্মান দেখানো প্রয়োজন।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের বিষয়ে ইঙ্গিত দেন। এর মধ্য দিয়ে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও নতুন করে আলোচনায় আসে।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তথ্যবিষয়ক উপদেষ্টা ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
এদিকে দেশের বাইরে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জাহেদ উর রহমান বলেন, বিদেশে থাকা কেউ দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠলে তাকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে মন্তব্য করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।
এ ছাড়া জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে চলমান নেতিবাচক প্রচারণা নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান জানান, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন