ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম মিয়া ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার একটি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালাম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন কালাম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম মিয়া ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার একটি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালাম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন কালাম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ