ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

অধ্যক্ষসহ অতিথি বৃন্দ । ছবি: প্রতিনিধি

কক্সবাজার সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিঠূন চক্রবর্তী, ইংরেজি বিভাগের প্রভাষক আবু বক্কর রফিক এবং বিজ্ঞান বিভাগের প্রভাষক নিগার সুলতানা।

সভায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরামর্শমূলক বক্তব্য দেন অভিভাবক মোস্তফা জামান চৌধুরী, হাসান জামাল, কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও অভিভাবক মোহাম্মদ কাসেম, অভিভাবক ও কলেজের সহযোগী অধ্যাপক অহিদুল আলমসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধি।

আলোচনায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা পড়ালেখা ও নৈতিকতার মানোন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। পরে সবাই একমত হন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। তিন পক্ষ নিয়মিত যোগাযোগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ