ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিকিৎসকদের পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬

চিকিৎসকদের পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে জানিয়েছেন তার এক সহযোগী।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে ঠিক কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি চিকিৎসাধীন আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করেন। শেহবাজ তাকে ‘প্রিয় ভাই’ বলেও উল্লেখ করেন।

সোমবারই ৭৯ বছরে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগেও কাঁধ ও পিঠের ব্যথার সমস্যায় ভুগেছেন আনোয়ার। ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে নির্ধারিত একটি সফর বাতিল করেন তিনি।

তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে সুস্থ বলে জানিয়েছিলেন।

তথ্যসূত্র: দ্য ডন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিকিৎসকদের পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে জানিয়েছেন তার এক সহযোগী।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে ঠিক কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি চিকিৎসাধীন আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করেন। শেহবাজ তাকে ‘প্রিয় ভাই’ বলেও উল্লেখ করেন।

সোমবারই ৭৯ বছরে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগেও কাঁধ ও পিঠের ব্যথার সমস্যায় ভুগেছেন আনোয়ার। ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে নির্ধারিত একটি সফর বাতিল করেন তিনি।

তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে সুস্থ বলে জানিয়েছিলেন।

তথ্যসূত্র: দ্য ডন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ