নারায়ণগঞ্জ, ৮ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ডালিম হত্যা মামলায় হাবিব (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশের দাবি, এমন একটি রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুভকরদী এলাকার মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব শুভকরদী এলাকার মো. বাছির আহাম্মদের ছেলে।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসআই মধুসূধন পান্ডে, এসআই মো. আবদুল আলীম, এসআই মো. নুর হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, অভিযানের সময় শাফি হাজীর ফাঁকা জমি থেকে একটি স্টিলের ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। চাকুটিতে রক্তের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, হাবিব ডালিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন