খুলনার খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মোহাম্মদ জাফর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) পথের বাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় পথের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ পারভেজের নেতৃত্বে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পায়ে হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
পরে যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হলে পুলিশ তাকে আটক করে।
আটক মোহাম্মদ জাফর বরগুনা জেলার বরগুনা থানার চালিতাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পরে উদ্ধার করা গুলিসহ আটক যুবককে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন