দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য একটি মহল পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থে সবাইকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে, তখন একটি মহল ও একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমি মনে করি, এটা অন্যায়। তারা দেশকে আবার একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চায়। এজন্য আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, যখনই দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে, তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
চিকিৎসকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত ও দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই দেশের প্রয়োজনীয় বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরার দায়িত্বও আপনাদের রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জনগণকে জানাতে হবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নতুন করে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।’
এ সময় উপস্থিত চিকিৎসক ও নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে শপথ নিতে হবে। এ ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্লোগান হবে, সবার আগে বাংলাদেশ।’
চিকিৎসা খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান, সরকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকেরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন