ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমদানি বাড়তেই কমল মরিচের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬

আমদানি বাড়তেই কমল মরিচের ঝাঁজ
ছবি: সংগৃহীত

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি কাঁচামরিচের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে হিলির পাইকারি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং স্থলবন্দরের পাইকারি মোকামে আমদানি করা ভারতীয় কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় দেশের বিভিন্ন মোকামে সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারদরেও। দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা দিনমজুর আশিকুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে দেশি কাঁচামরিচ ২৫০ টাকা কেজি দরে কিনেছি। এখন সেই মরিচই ১৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ভারত থেকে কাঁচামরিচ আসার কারণে দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দাম কমায় আমাদের মতো দিনমজুরদের সুবিধা হচ্ছে। তবে ১০০ টাকার মধ্যে কাঁচামরিচ পাওয়া গেলে আরও ভালো হতো।’

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় দেশের মোকামগুলোতে দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় দেশি কাঁচামরিচের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কমেছে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি। এতে আগের তুলনায় ক্রেতাও বেড়েছে। আমদানি অব্যাহত থাকলে কাঁচামরিচের দাম আরও কমতে পারে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী আমদানি অব্যাহত রয়েছে। আমদানির সময়সীমা বাড়ানো হলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দামও নিয়ন্ত্রণে থাকবে। ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে।

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তিন দিনে ভারতীয় ২৪টি ট্রাকে করে ১৭০ মেট্রিক টন কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। আমদানি করা কাঁচামরিচ দ্রুত খালাসে প্রয়োজনীয় সহযোগিতা করছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমদানি বাড়তেই কমল মরিচের ঝাঁজ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ