ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিংবদন্তি রেসার গ্রেগ বিফেলসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশটির খ্যাতনামা মোটরগাড়ি রেসিং তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি রানওয়েতে আছড়ে পড়লে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতদের সবাই বিফেলের পরিবারের সদস্য। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটঅ্যাওয়ার'-এর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল একটি 'সেসনা ৫৫০ বিজনেস জেট', যার মালিক ছিলেন খোদ গ্রেগ বিফেল। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার প্রধান বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে সপরিবারে রওনা হয়েছিলেন তিনি। স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দগ্ধ অবস্থায় সাতজনের দেহাবশেষ উদ্ধার করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন মার্কিন মোটরগাড়ি রেসিংয়ের এক উজ্জ্বল নক্ষত্র। ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জাতীয় ও রাজ্য পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০২২ সালে পেশাদার রেসিং থেকে অবসর নেওয়া এই তারকাকে 'নাসকার' (NASCAR) তাদের ইতিহাসের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সড়ক ও আকাশপথ নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা 'ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড' (NTSB) ইতিমধ্যে ঘটনার কারণ উদঘাটনে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ