ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অপর এক অনুষ্ঠানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশনও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের মাধ্যমে রোগীদের সেবার পরিবেশ আরও উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, এডিপির অর্থায়নে বাস্তবায়িত এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণকৃত গাছের চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহকৃত সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন হস্তান্তর করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ