ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না জাল ধ্বংস

দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম

অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থান থেকে ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, দেশীয় মাছের প্রজনন, জলজ প্রাণীর আবাসস্থল এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। যারা অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম

অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থান থেকে ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, দেশীয় মাছের প্রজনন, জলজ প্রাণীর আবাসস্থল এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। যারা অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ