ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি খোকসা থানা থেকে মাত্র ৫০ গজ দূরে হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১০টা ৪০ মিনিটে উপজেলার থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত নাফিজ আহমেদ খান রাজু ওই এলাকার মৃত আনোয়ার আহমেদ তাঁতারি খানের ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে বাড়ি ফিরে গেটের সামনে নামার পর ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় হাতুড়ি দিয়েও তার ওপর আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

রাজুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে রাজুকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, রাজুর ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ খান রাজু অভিযোগ করেন, আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তার দাবি, নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম বলেন, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি হামলাকারীদের গুলি ছুড়তে ও ককটেলের বিস্ফোরণ ঘটাতে দেখেন। প্রাণ বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা গেট লক্ষ্য করেও গুলি চালায়। তার অভিযোগ, ঘটনার বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ