ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদদের আত্মত্যাগের চেতনায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিরামপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিরামপুর ঢাকা মোড়ে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

র‍্যালি শেষে ঢাকা মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এবং মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিরামপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ