মাগুরা শহরের কেশবমোড় এলাকায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে দাহ্য বা বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির প্রধান ফটকে সামান্য অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের প্রধান লোহার গেট লক্ষ্য করে দাহ্য বা বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে গেটের একটি অংশে আগুন ধরে যায় এবং সামান্য কালো দাগের সৃষ্টি হয়।
ঘটনার সময় বাড়িতে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বাড়ির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোল বোমা, ককটেল নাকি অন্য কোনো দাহ্য বস্তু ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের আলামত, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন