ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলার অক্সফোর্ড মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানের গুণগত মান বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান, সহ-সভাপতি এস. এম. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুজাইদ হোসেন, কোষাধ্যক্ষ তসলিমা পারভীন, প্রচার সম্পাদক এমরান হোসেন, সদস্য জাকিয়া আফরিন, অজয় সরকার, ফেন্সি আক্তার, মো. ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-অভিভাবক সমন্বয়, নিয়মিত একাডেমিক তদারকি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হবে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলার অক্সফোর্ড মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানের গুণগত মান বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান, সহ-সভাপতি এস. এম. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুজাইদ হোসেন, কোষাধ্যক্ষ তসলিমা পারভীন, প্রচার সম্পাদক এমরান হোসেন, সদস্য জাকিয়া আফরিন, অজয় সরকার, ফেন্সি আক্তার, মো. ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-অভিভাবক সমন্বয়, নিয়মিত একাডেমিক তদারকি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হবে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ