দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলারে।
এদিকে নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়েও দেখা গেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ২২০ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮৪ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে আরও দেখা যায়, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা মাসের শুরুতেই বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন