ধরার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, স্মারক, নিদর্শন এবং বিভিন্ন ঐতিহাসিক উপকরণ পরিদর্শন করেন। এসব প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, সংগ্রাম এবং আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাদুঘরটি শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন