জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ (দ্বিতীয় বর্ষ) উপলক্ষে আজ (৫ আগস্ট) কক্সবাজার জেলাজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি ঘিরে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে সমাবেশ, গণমিছিল ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মনজুরুল আলম স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরগুলোতে পাঠানো হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা কোটবাজার দক্ষিণ স্টেশনে চারটি ইউনিয়নের সংযোগস্থলে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে। একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উখিয়া উপজেলা শাখা উখিয়া স্টেশনে পৃথক কর্মসূচি পালন করবে।
জেলা পর্যায়েও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি দল, ১১ দলীয় ঐক্যজোট, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
উখিয়া উপজেলায়ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে। সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন