ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিমন্ত্রীর সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিচয় বারবার বদলে একসময় আওয়ামী লীগ, পরে জামায়াত, এরপর এনসিপি এবং সর্বশেষ শ্রমিক দলের পরিচয়ে বিভিন্ন মহলে ঘোরাফেরা করতেন টুকু শেখ (৩৫)। এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সরকারি সিল জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) দিনভর বিশেষ অভিযান চালিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা টুকু শেখকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় টুকু শেখের কাছ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি সম্বলিত ভুয়া সিল ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রোববার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত ভুয়া সিল ও স্ট্যাম্পও জব্দ করা হয়।

ওসি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাজনৈতিক পরিচয় বারবার বদলে একসময় আওয়ামী লীগ, পরে জামায়াত, এরপর এনসিপি এবং সর্বশেষ শ্রমিক দলের পরিচয়ে বিভিন্ন মহলে ঘোরাফেরা করতেন টুকু শেখ (৩৫)। এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সরকারি সিল জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) দিনভর বিশেষ অভিযান চালিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা টুকু শেখকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় টুকু শেখের কাছ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি সম্বলিত ভুয়া সিল ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রোববার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত ভুয়া সিল ও স্ট্যাম্পও জব্দ করা হয়।

ওসি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ