ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করে নিয়মিত পদোন্নতির দাবি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬

দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করে নিয়মিত পদোন্নতির দাবি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত এবং দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বাংলাদেশ। সংগঠনটির অভিযোগ, সুপারনিউমারারি পদোন্নতির জটিলতা এবং নতুন অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে বহু যোগ্য কর্মকর্তা বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

শনিবার (১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান, জহির রায়হান, খালিদ সাইফুল্লাহ, জাকির হোসেন, সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, সনিয়া, সম্রাটসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেবার পরিধি ও দায়িত্ব প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের কাজের যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য চলে আসছে। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও সুশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের মতে, দুটি প্রধান কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। প্রথমত, সুপারনিউমারারি পদোন্নতি অর্গানোগ্রামের বাইরে হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতিগত সীমাবদ্ধতার কারণে ২০২৪ ও ২০২৫ সালের নিয়মিত পদোন্নতি কার্যত আটকে গেছে। দ্বিতীয়ত, নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং পদসংখ্যা পুনর্নির্ধারণে দীর্ঘ বিলম্ব হওয়ায় শূন্য পদ সৃষ্টি হচ্ছে না, ফলে অনেক যোগ্য কর্মকর্তা পদোন্নতির সুযোগ পাচ্ছেন না।

নেতারা আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের মূল শক্তি তার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কাজের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ একটি প্রেসার গ্রুপ ও থিংক ট্যাংক হিসেবে কাজ করছে। দেশের অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকা আরও কার্যকর করতে দ্রুত নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং পদোন্নতির জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেনসহ অন্যান্য নেতারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করে নিয়মিত পদোন্নতির দাবি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ