ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশে বিনিয়োগের নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগের নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগে ক্রমেই আগ্রহ বাড়ছে মার্কিন ব্যবসায়ীদের। এ আগ্রহকে বাস্তবে রূপ দিতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করতে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে এসে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে একটি খুব ভালো বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার অসাধারণ সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আশাবাদী।’

বিশেষ দূত আরও জানান, সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করা হয়েছে। এর ফলে পর্যটনের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও বাংলাদেশে আসতে উৎসাহিত করা সম্ভব হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসা মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধি দল ওষুধ শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত পরিদর্শন করবে। কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তা তারা সরেজমিনে মূল্যায়ন করবেন।

সার্জিও গরের ভাষায়, ‘ওষুধ শিল্প হোক কিংবা অন্য কোনো খাত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকা সফরে আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন ৩১ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। আর শনিবার সকালে সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফরসূচি শেষ করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগের নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ