ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান
ছবি: সংগৃহীত

জাতি, ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব মানুষের কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কোনো মানুষ নিজেকে অবহেলিত বা বঞ্চিত মনে করবে না। সরকারের বিভিন্ন মানবিক কর্মসূচি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সময়মতো থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসে সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাজসেবামূলক প্রতিষ্ঠানে অনুদান দিলে কর রেয়াতের সুবিধা পাওয়া যায় উল্লেখ করে মন্ত্রী সবাইকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে মানবকল্যাণে অবদানের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সূত্রে জানা যায়, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ৮০ শয্যার একটি ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছে। নতুন করে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সেখানে চিকিৎসা ও পুনর্বাসন সেবা পাবে।

অনুষ্ঠানে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ