ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বুধবার (২৯ জুলাই) সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে দুই শিফটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫টি আসনের বিপরীতে প্রায় ৪০০ জন আবেদনকারী পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরদিন মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য দুই মাসব্যাপী ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৫০টি ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান, জেলা প্রশাসকের প্রতিনিধি ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোছা. জান্নাতুল সুলতানা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ফরিদপুর জেলা শাখার কো-অর্ডিনেটর মো. সোহান। এ সময় তাঁরা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা, আসনবিন্যাস, প্রশ্নপত্র ব্যবস্থাপনা ও পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট প্রতিনিধিসহ প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় বেসিক এআই কোর্সে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, গ্রামারলি, কুইলবট, জ্যাসপার, ক্যানভা, পিক্সলার, ইনভিডিও এবং ইলেভেনল্যাবসসহ বিভিন্ন এআই টুল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অ্যাডভান্সড কোর্সে রানওয়ে, সিন্থেশিয়া, মিডজার্নি, ট্যাবলো, জ্যাপিয়ার, ডিসক্রিপ্ট, ক্লিকআপ, নোশন এআই, ডরিক এআই, আহরেফস, সেলসফোর্স, হাবস্পট, কপি ডট এআই, অ্যাডোবি সেনসেই, ড্যাল-ই ও ভিও প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া প্রশিক্ষণে এআইনির্ভর কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডেটা বিশ্লেষণ, অটোমেশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে তরুণ-তরুণীরা দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজের সুযোগ সৃষ্টি করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক আয় অর্জনের সম্ভাবনা তৈরি করতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ