ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে শিশু অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ জাকারিয়া গ্রেফতার

ছবি সংগৃহীত

২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ শনিবার মধ্যরাত ২.৩০টায় অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ জাকারিয়া প্রকাশ জকরিয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার ০৫ (পাঁচ) বছর বয়সী রোহিঙ্গা শিশু রহমত আলী, পিতা- মোঃ জুনায়েদ, মাতা- পারমিন আরা-কে গত ২২/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার ভয়ভীতি প্রদর্শনপূর্বক একটি ভিডিও ধারণ করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। একইসঙ্গে তারা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পরিবার শিশুটির জীবন নিয়ে আতঙ্কিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে নিজ উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পরবর্তীতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশের একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ অপহরণকারীদের অবস্থানের নিকটবর্তী হলে তারা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সম্ভাব্যতা বিশ্লেষণের ভিত্তিতে  ২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, রাত ০২:৩০ ঘটিকায় অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ জাকারিয়া প্রকাশ জকরিয়াকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামি জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম শিশু রহমত আলীকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। জাকারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি তার সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং এলাকায় শিশু ও অন্যান্য ব্যক্তিকে অপহরণপূর্বক জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

সংঘবদ্ধ অপহরণচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ এবং বিশেষ গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বর্তমানে উদ্ধারকৃত শিশুটি তার পরিবারের হেফাজতে রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান  কক্সবাজার জেলা পুলিশ কতৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে শিশু অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ জাকারিয়া গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ